Wednesday, March 1, 2017

শেষের মধ্যে অশেষ আছে

শেষের মধ্যে অশেষ আছে



শেষের মধ্যে অশেষ আছে
রবীন্দ্রনাথ ঠাকুর 
Rabindranath Tagore


শেষের মধ্যে অশেষ আছে
                 এই কথাটি  মনে,
আজকে আমার গানের শেষে
              জাগছে ক্ষণে ক্ষণে।
                          সুর গিয়েছে থেমে তবু
                           থামতে যেন চায় না কভু,
                           নীরবতায় বাজছে বীণা
                                  বিনা প্রয়োজনে।
তারে যখন আঘাত লাগে,
             বাজে যখন সুরে–
সবার চেয়ে বড়ো যে গান
             সে রয় বহুদূরে।
                           সকল আলাপ গেলে থেমে
                           শান্ত বীণায় আসে নেমে,
                           সন্ধ্যা যেমন দিনের শেষে
                                  বাজে গভীর স্বনে।

কলিকাতা, ২৬ শ্রাবণ, ১৩১৭



রিনা মন্ডল

রিনা মন্ডল

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ এসকে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং মত্ত বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা মন্ডল । তোমাকে পেয়ে আমরা ধন্য।


সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরুজ আলম

সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরুজ আলম

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, সিংগাইর উপজেলার পারিল নুর মহসিন বিদ্যায়তনের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে ঘিওর সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আলম । অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু ফিরুজ। তোমাকে পেয়ে আমরা ধন্য।


এস আর আনসারী

এস আর আনসারী

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং স্বনামধন্য প্রতিষ্ঠান-গ্যাকো ফার্মাসিউটিক্যালস- এর জ্যেষ্ঠ এলাকা ব্যবস্থাপক এস আর আনসারী । অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু আনসারী। তোমাকে পেয়ে আমরা ধন্য।


মতিউর রহমান

মতিউর রহমান

]আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, সিংগাইর উপজেলার নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ইতালী প্রবাসী মতিউর রহমান । তোমাকে পেয়ে আমরা ধন্য, বন্ধু।


 মোস্তফা জামান লিটন

মোস্তফা জামান লিটন




আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ব্যবসায়ী মোস্তফা জামান লিটন । তোমাকে পেয়ে আমরা ধন্য।


শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন

শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, টেক্সটাউন পোশাক কারখানার মার্চেন্ডাইজিং বিভাগের সহকারী ব্যবস্থাপক শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু রওশন। তোমাকে পেয়ে আমরা ধন্য।

Tuesday, February 28, 2017

মোহাম্মদ মান্নান

মোহাম্মদ মান্নান

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মান্নান। তোমাকে পেয়ে আমরা ধন্য, বন্ধু।


আইনজীবী মফিজুল ইসলাম বুলবুল

আইনজীবী মফিজুল ইসলাম বুলবুল

সাথে পেয়েছি আমাদের বন্ধু, দৌলতপুর উপজেলার পি এস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, হাইকোর্ট ও মানিকগঞ্জ জজকোর্টের বিশিষ্ট আইনজীবী মফিজুল ইসলাম বুলবুলকে। তোমাকে পেয়ে আমরা ধন্য।


মোঃ রফিকুল ইসলাম খান

মোঃ রফিকুল ইসলাম খান

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ময়মনসিংহ জেলায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু রফিক। তোমাকে পেয়ে আমরা ধন্য।