Showing posts with label breaking news. Show all posts
Showing posts with label breaking news. Show all posts

Wednesday, March 1, 2017

তুমি যে কাজ করছ আমায়

তুমি যে কাজ করছ আমায়




তুমি যে কাজ করছ আমায়
রবীন্দ্রনাথ ঠাকুর 
Rabindranath Tagore

তুমি যে কাজ করছ, আমায়
সেই কাজে কি লাগাবে না।
কাজের দিনে আমায় তুমি
আপন হাতে জাগাবে না?
ভালোমন্দ ওঠাপড়ায়
বিশ্বশালার ভাঙাগড়ায়
তোমার পাশে দাঁড়িয়ে যেন
তোমার সাথে হয় গো চেনা।
ভেবেছিলেম বিজন ছায়ায়
নাই যেখানে আনাগোনা,
সন্ধ্যাবেলায় তোমায় আমায়
সেথায় হবে জানাশোনা।
অন্ধকারে একা একা
সে দেখা যে স্বপ্ন দেখা,
ডাকো তোমার হাটের মাঝে
চলছে যেথায় বেচাকেনা।

৬ আষাঢ়, ১৩১৭
(গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)
সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরুজ আলম

সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরুজ আলম

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, সিংগাইর উপজেলার পারিল নুর মহসিন বিদ্যায়তনের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে ঘিওর সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আলম । অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু ফিরুজ। তোমাকে পেয়ে আমরা ধন্য।


 মোস্তফা জামান লিটন

মোস্তফা জামান লিটন




আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ব্যবসায়ী মোস্তফা জামান লিটন । তোমাকে পেয়ে আমরা ধন্য।


শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন

শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, টেক্সটাউন পোশাক কারখানার মার্চেন্ডাইজিং বিভাগের সহকারী ব্যবস্থাপক শেখ রুবায়ইয়াত ইসলাম রওশন। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু রওশন। তোমাকে পেয়ে আমরা ধন্য।

Tuesday, February 28, 2017

বিথীকা কর্মকার

বিথীকা কর্মকার

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ে কর্মরত বিথীকা কর্মকার । তোমাকে পেয়ে আমরা ধন্য।


Friday, February 24, 2017

মিজানুর রহমান

মিজানুর রহমান

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- পরিচালক (হিসাব অফিস) এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অফিসার মিজানুর রহমান। তোমাকে পেয়ে আমরা ধন্য।