Showing posts with label business. Show all posts
Showing posts with label business. Show all posts

Friday, March 17, 2017

নব ভারতের হলদিঘাট

নব ভারতের হলদিঘাট


নব ভারতের হলদিঘাট
কাজী নজরুল ইসলাম 
Kazi Nazrul Islam

বালাশোর – বুড়িবালামের তীর –
         নব-ভারতের হলদিঘাট,
উদয়-গোধূলি-রঙে রাঙা হয়ে
         উঠেছিল যথা অস্তপাট।
  
আ-নীল গগন-গম্বুজ-ছোঁয়া
         কাঁপিয়া উঠিল নীল অচল,
অস্তরবিরে ঝুঁটি ধরে আনে
         মধ্য গগনে কোন পাগল!
আপন বুকের রক্তঝলকে
         পাংশু রবিরে করে লোহিত,
বিমানে বিমানে বাজে দুন্দুভি,
         থরথর কাঁপে স্বর্গ-ভিত।
দেবকী মাতার বুকের পাথর
         নড়িল কারায় অকস্মাৎ
বিনা মেঘে হল দৈত্যপুরীর
         প্রাসাদে সেদিন বজ্রপাত।
নাচে ভৈরব, শিবানী, প্রমথ
         জুড়িয়া শ্মশান মৃত্যুনাট, –
বালাশোর – বুড়িবালামের তীর –
         নব ভারতের হলদিঘাট।

অভিমন্যুর দেখেছিস রণ?
         যদি দেখিসনি, দেখিবি আয়,
আধা-পৃথিবীর রাজার হাজার
         সৈনিকে চারি তরুণ হটায়।
ভাবী ভারতের না-চাহিতে আসা
         নবীন প্রতাপ, নেপোলিয়ন,
ওই ‘যতীন্দ্র’ রণোন্মত্ত –
         শনির সহিত অশনি-রণ।
দুই বাহু আর পশ্চাতে তার
         রুষিছে তিনটি বালক শের,
‘চিত্তপ্রিয়, ‘মনোরঞ্জন,
         ‘নীরেন’ – ত্রিশূল ভৈরবের!
বাঙালির রণ দেখে যা রে তোরা
         রাজপুত, শিখ, মারাঠি, জাঠ!
বালাশোর – বুড়িবালামের তীর –
         নব-ভারতের হলদিঘাট।
  
চার হাতিয়ারে – দেখে যা কেমনে
         বধিতে হয় রে চার হাজার,
মহাকাল করে কেমনে নাকাল
         নিতাই গোরার লালবাজার!
অস্ত্রের রণ দেখেছিস তোরা,
         দেখ নিরস্ত্র প্রাণের রণ;
প্রাণ যদি থাকে – কেমনে সাহসী
         করে সহস্র প্রাণ হরণ!

হিংস-বুদ্ধ-মহিমা দেখিবি
         আয় অহিংস-বুদ্ধগণ
হেসে যারা প্রাণ নিতে জানে, প্রাণ
         দিতে পারে তারা হেসে কেমন!
অধীন ভারত করিল প্রথম
         স্বাধীন-ভারত মন্ত্রপাঠ,
বালাশোর – বুড়িবালামের তীর –
         নব-ভারতের হলদিঘাট।
  
সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে
         অসীম আকাশ, স্বর্গদ্বার,
ভারতের পূজা-অঞ্জলি যেন
         দেয় শিরে খাড়া নীল পাহাড়!
গগনচুম্বী গিরিশের হতে
         ইঙ্গিত দিল বীরের দল,
‘মোরা স্বর্গের পাইয়াছি পথ –
         তোরা যাবি যদি, এ পথে চল!
স্বর্গ-সোপানে রাখিনু চিহ্ন
         মোদের বুকের রক্ত-ছাপ,
ওই সে রক্ত-সোপানে আরোহি
         মোছ রে পরাধীনতার পাপ!
তোরা ছুটে আয় অগণিত সেনা,
         খুলে দিনু দুর্গের কবাট!’
বালাশোর – বুড়িবালামের তীর –
         নব-ভারতের হলদিঘাট।

    Tuesday, February 14, 2017

    সামসুল আলম

    সামসুল আলম


    সাথে পেয়েছি আমাদের বন্ধু, ঘিওর উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
    সামসুল আলমকে। তোমাকে পেয়ে আমরা ধন্য।


    Monday, February 13, 2017

    মুনসুর আলী

    মুনসুর আলী

    আমাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষক মুনসুর আলী। তোমাকে পেয়ে আমরা ধন্য।


    সহযোগি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের

    সহযোগি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের

    কথা হয়েছে, আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদেরের সাথে। সক্রিয় অংশগ্রহণসহ উৎসব সুসম্পন্ন করতে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে।