Showing posts with label Love Poem. Show all posts
Showing posts with label Love Poem. Show all posts

Wednesday, July 27, 2022

ভালোবাসা নেই

ভালোবাসা নেই


ভালোবাসা নেই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী


বার ইতি টানা হোক দূষিত ভালবাসায়।

যেখানে তোমার কোন হৃদয় নেই,

সে ভালোবাসা কি পবিত্র?


সে ভালোবাসা কি জ্যোৎস্নার আলোর মতো ফুটফুটে

নাকি ভোরে ফোটা তাজা ফুলের মত নির্মল?

সে ভালোবাসা কি কাঁদতে জানে 

নাকি অপেক্ষা করতে জানে ঘন্টার পর ঘন্টা?


সে ভালোবাসা কি নিঝুম রাতের মতো 

নিস্তব্ধ মায়াময় 

নাকি শেষ বিকেলের মরা রোদের মতো 

আকুল ক্রন্দনময়?             


সে ভালোবাসা কি মেঘেদের মিলনের মত

নাকি জন্ম দিতে পারে মোহনার মত সঙ্গমস্থল?         

তবে রেখে লাভ কি এমন ভালোবাসা?

রক্ত ঝরিয়ে দিই ধূলায় পড়ে থাকা গোলাপে।


No Love

May the bar be drawn with malicious love.

where you have no heart,

That love is sacred?


Is that love as bright as the light of an astrologer?

Or as pure as a fresh flower in the morning?

Does love know how to cry?

Or wait for hours?


Is that love like a quiet night?

Quietly magical

Or like the dead sun of late afternoon

Crying yearning?


Is that love like the meeting of the clouds?

Or can give birth to a confluence like an estuary?

But what is the benefit of keeping such love?

I shed blood on the rose lying in the dust.

Tuesday, July 26, 2022

যদি না ভালবাসতে পারো তবে চলে যাও

যদি না ভালবাসতে পারো তবে চলে যাও


যদি না ভালবাসতে পারো তবে চলে যাও
- অর্ঘ্যদীপ চক্রবর্তী


যদি না ভালবাসতে পারো তবে চলে যাও,

বাঁধা দেব না।

 

তবে যাবার আগে-

আমায় একুশ বছরে নামিয়ে দাও,

আমার যৌবন ফিরিয়ে দাও,

রাতের তারাভরা আকাশ ফিরিয়ে দাও,

নির্জন দুপুর ফিরিয়ে দাও,

ভোরের নির্মল বাতাস ফিরিয়ে দাও।

 

শুধু তোমার কথা ভেবে ভেবে 

ভাবা হয়নি নিজের জীবনকে নিয়ে,

এত সুন্দর বিশ্ব প্রকৃতির রূপকে অবহেলা করেছিলাম।

তোমার জন্য রেখেছিলাম গোটা হৃদয়টা

সেখানে অন্য কিছুকে ঠাঁই দিইনি,

কিন্তু, তুমি রেখেছিলে আমায় দূরে সরিয়ে।

 

তাই বলছি-

যদি না ভালবাসতে পারো তবে চলে যাও,

কিন্তু, শেষবারের মতো আমার বুক চিরে নিজের নামটা দেখে, মুখ ফেরাও।

Monday, July 25, 2022

অসম্পূর্ণ ইচ্ছে

অসম্পূর্ণ ইচ্ছে

অসম্পূর্ণ ইচ্ছে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু খাই,

তোর চুলগুলো আমার কাঁধে এসে পড়ুক।

ইচ্ছে করছে তোকে কোলে নিয়ে ঘাড়ে একটা চুমু দিই,

তোর মনে যৌনতার স্বাদ জাগিয়ে তুলি।

ইচ্ছে করছে একসাথে মেলায় গিয়ে ফুচকা পাঁপড়ি চাট খাই,

খুশিতে প্রেমের গল্প করি।

ইচ্ছে করছে তোকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ভূতের ভয় দেখাই,

তুই নাকি একদম ভয় পাস না।

ইচ্ছে করছে একসাথে চলতে চলতে হঠাৎই-

পিছন থেকে তোর চুল ধরে হালকা টানি,

তুই রেগে আমার বুকে মার এক ঘুষি।

ইচ্ছে করছে ভিড় বাসে উঠে বসার জায়গা না পেয়ে-

তুই আমার সামনে দাঁড়িয়ে গায়ে হেলান দিয়ে থাক।

তোর ঘামে একাকার হয়ে যাই,

তোর চুলের গন্ধে প্রেমের জীবনটা উপভোগ করি।

ইচ্ছে করছে তোকে নিয়ে লং ড্রাইভে যাই,

মনের মতো ক’টা দিন কাটাই‌।

ইচ্ছে করছে কোন এক কালী মন্দিরে গিয়ে

তোর আর আমার বিয়েটা সেরে ফেলি।

তুই আমি কত ঝগড়া করেছি,

বিয়ের পর আমাদের রাজা হবে না রানি হবে এই নিয়ে….।

তোকে শুধু দেখে গেলাম স্বপ্নেতে-

আমার ইচ্ছেগুলো অসম্পূর্ণ থেকে গেল রে।

(চোখ থেকে গড়িয়ে পড়ে জল)

আমি যে শুয়ে আছি হাসপাতালের বেডে,

পাশেই দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমার হার্টবিট-

তার ওঠানামা ক্রমশ কমে আসছে, কমে আসছে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী